ঘুম থেকে জেগে মনের ভ্রান্ত ধারণা স্বচ্ছ হল মদনের । কাক ডাকা ভোর নয় , অলরেডি বেলা-দুপুর । আজিব ! যারা মাল খেয়ে ঘুমায় তারা ও তো এত বেলা পর্যন্ত ঘুমায় না । তবে কী সে সর্বনিম্নস্তরের ডালখোর ?
কোনোমতে প্যান্টের ভেতর সার্ট গুঁজে অভুক্ত অবস্থাতেই কলেজে ছুট ! ক্যাম্পাসে মুখোমুখি সংঘর্ষ মোহনের সাথে । বলে রাখি - কলেজে মোহন ই মদনের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু । ওরা দু'জন হোষ্টেলের ছাদে বহুরাত কাটিয়েছে শুধু গল্প করতে করতে -- জীবনের গল্প , নিজেদের ছোটবেলা আর বড়বেলার গল্প , প্রেম ভালোবাসা সাফল্য ব্যর্থতা বসন্ত আর হসন্তের গল্প !
যাকগে সেসব কথা । মুখোমুখি হতেই মোহন দু'পা পিছিয়ে গিয়ে বলল , 'কিরে ? গা ধোওয়া হয়নি কদ্দিন ?'
মদন নির্লজ্জের সুরে বলল , 'এইতো সেদিন ই ধুয়েছি'
- সেদিন টা কবে শুনি ?
- গত শুক্রবারের আগের বৃহস্পতিবার ।
- বাসায় তুই একা থাকিস ?
- না ।
- একা ঘুমাস ?
- কেন ?
- বল্ , কারণ আছে ।
- আমার ইয়ংগার আংকেল থাকেন আমার সংগে । সেমি-ডাবল খাট্ । বাঙালি মানুষ - তাই দু'জন ঘুমাতে কষ্ট হয় না ।
- তোর আংকেলের ঘুম হয় ?
- কী উদ্ভট প্রশ্ন !
- ঘুম হয় কিনা তুই কখনো খেয়াল করিস নি ?
- না তো ।
- খেয়াল করে দেখিস , নিশ্চই ঘুম হয় না ।
- কারণ কি ? ঘুম হবে না কেন ?
- বুঝতে পারছিস না ?
- না।
- তোর সংগে দেখা হতেই আমি কোনোরকম চিন্তা-ভাবনা ব্যাতিরেকে দু'পা পিছিয়ে এসেছি , লক্ষ্য করেছিস ?
- হ্যা ।
- কেন বলতো ?
- জানি না ।
- তোর গা থেকে ২০০ হর্স পাওয়ারে গন্ধ আসছে । মরা ছুঁচোর গন্ধ । তা ও আবার নগদ্ মরা না , চার-পাঁচদিন আগের মরা । আমি তো আমি ! একটা শিমপাঞ্জী ও তোর শরীরের গন্ধে অক্কা পাবে !
ভীষণ লজ্জা পেল মদন । তার গা থেকে চার-পাঁচদিনের মৃত বাসি ইঁদুরের গন্ধ এর আগে তাহলে অনেকেই পেয়েছে । অথচ , মুখ ফুঁটে বলেনি কেউ । হয়তো বলার আগেই বমি করে দিয়েছে , বলার সুযোগটুকু পায়নি । কলেজের সুন্দরীদের মুখ টিপে হাঁসার রহস্য তাহলে এই !!!
- কি রে ? ভোন্দা ধরে গেলি যে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন